আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইতালির রোমে সংস্কারের সময় ধসে পড়ল ১৩ শতকের ঐতিহাসিক টাওয়ার, নিহত শ্রমিক।

নিজেস্ব প্রতিবেদক:

ইতালির রাজধানী রোমে সংস্কারকাজ চলাকালে ধসে পড়েছে ১৩ শতকের ঐতিহাসিক ভবন তোরে দেই কন্তি। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
দীর্ঘ ১২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে বের করেন, তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে

ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে। প্রথম ধসের সময় আহত হন আরও তিন শ্রমিক, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চার বছর মেয়াদি সংস্কার প্রকল্পের অংশ হিসেবে টাওয়ারটির কাজ চলছিল, যা আগামী বছর সম্পন্ন হওয়ার কথা ছিল।

পথচারীদের নিরাপত্তার জন্য কয়েক সপ্তাহ ধরেই টাওয়ারের আশপাশের এলাকা বন্ধ রাখা হয়েছিল। ২৯ মিটার উঁচু এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন পোপ ইনোসেন্ট তৃতীয়, তার পরিবারের জন্য। ঐতিহাসিক স্থাপনাটি রোমের মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত।

মতামত দিন