রাশিয়ার সহায়তায় ইরানে ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঘোষণা।
তিনি জানান, ইরান পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎস ব্যবহার বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার সঙ্গে নতুন একটি চুক্তির আওতায় এই ৮টি কেন্দ্র নির্মাণ করবে। এর মধ্যে ৪টি কেন্দ্র বুশেহর প্রদেশে এবং বাকি ৪টি অন্যান্য অঞ্চলে স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে সরকার এসব স্থানের সুনির্দিষ্ট নাম ঘোষণা করবে।
এসলামী আরও জানান, উত্তর উপকূলীয় অঞ্চলেও একটি কেন্দ্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে গোলেস্তান প্রদেশে নতুন একটি প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, নতুন কেন্দ্রগুলো চালু হলে ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে, যা দেশটির জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের জন্য বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত দিন