আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে তুষারপাতের মধ্যে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টার বিধস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালের হিমালয় অঞ্চলে তুষারপাতের মধ্যে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে গিয়ে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার এভারেস্ট বেস ক্যাম্পের কাছে লবুচে এলাকায় হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করার সময় পিছলে উল্টে যায়।

নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুরু তুষারের ওপর হেলিকপ্টারটি স্থিরভাবে নামতে না পেরে উল্টে যায়। পাইলট বেঁচে গেলেও উদ্ধার অভিযান সফল হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে নেপাল ও তিব্বতের অংশে এভারেস্টের আশেপাশের সব পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের কাছাকাছি ঘূর্ণিঝড়ের প্রভাবে হিমালয় অঞ্চলে সোমবার থেকে ভারী তুষারপাত শুরু হয়েছে। অন্নপূর্ণা, মানাসলু ও ধলগিরি অঞ্চলেও পর্যটন কার্যক্রম স্থগিত রয়েছে, কারণ উচ্চ এলাকায় তুষারপাত ও কম উচ্চতায় ভারী বৃষ্টি চলছে। আগামী দুই দিন আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন