আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ানে হারিকেন ‘মেলিসা’র তাণ্ডবে নিহত ৪৪।

নিজেস্ব প্রতিবেদক:

ক্যারিবীয় অঞ্চলে বয়ে যাওয়া শক্তিশালী হারিকেন ‘মেলিসা’ এখন পর্যন্ত ৪৪ জনের প্রাণ কেড়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

জ্যামাইকা, হাইতি, ডোমিনিকান রিপাবলিক ও কিউবায় ধ্বংসযজ্ঞ চালিয়ে ঘূর্ণিঝড়টি বর্তমানে বারমুডার দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জ্যামাইকা ও হাইতির সরকারি বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়। হাইতিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে—দেশটিতে অন্তত ৩০ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো উদ্ধার অভিযান চলছে।

অন্যদিকে জ্যামাইকার তথ্যমন্ত্রী ডানা মরিস ডিক্সনের বরাতে দেশটিতে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ক্যাটাগরি–৫ মাত্রার হারিকেন মেলিসা মঙ্গলবার জ্যামাইকার উপকূলে আঘাত হানে এবং বুধবার রাতে ক্যাটাগরি–৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কিউবায় প্রবেশ করে। যদিও হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে সরাসরি আঘাত করেনি, তবে প্রবল বর্ষণ ও বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সেখানে।

মতামত দিন