আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুদানের এল ফাশে র‌্যাপিড সাপোর্ট ফোর্সের অভিযানে ১৪ হাজার বেসামরিক মানুষ নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর দারফুরের এল ফাশ শহরে সাম্প্রতিক দিনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ নাগরিকদের ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, গত ১৮ মাসে অন্তত ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সংস্থার মুখপাত্র তাসনিম আল-আমিন জানান, এল ফাশের ও আশেপাশের এলাকায় গোলাবর্ষণ, অনাহার এবং পরিকল্পিত হত্যার ঘটনা বেড়েছে। বিশেষ করে মাত্র তিন দিনের মধ্যে প্রায় ১,৫০০ নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই নিরাপদ স্থানে পালানোর সময় লক্ষ্যবস্তু হয়ে মারা গেছেন।

এলাকা নিয়ন্ত্রণে থাকা স্থানীয় প্রশাসন জানিয়েছে, বেসামরিকদের সুরক্ষা ও ত্রাণ সরবরাহে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র অভাবে স্থানীয় জনগণ বিপন্ন। আঞ্চলিক নেতা আল-হাদি ইদরিস আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সাম্প্রতিক হামলায় এল ফাশেরের একটি মাতৃত্ব হাসপাতালে প্রায় ৪৬০ জনের মৃত্যু নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত এলাকা ও আশপাশের ১৮৫টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে ১,২০৪ জন নিহত ও ৪১৬ জন আহত হয়েছেন।

এদিকে, আরএসএফ জানিয়েছে, তারা শহরের পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে। এল ফাশেরকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে, কারণ এটি উত্তর সুদানের প্রবেশদ্বার এবং দখত হারানো অঞ্চল পুনরায় নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

মতামত দিন