আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিল পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় ও প্রবাসী নাগরিকদের আধুনিক বিমানপরিবহন সুবিধা নিশ্চিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মিরপুরের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ এবং প্রযুক্তিগত যাচাই ইতিমধ্যে শুরু হয়েছে। প্রাথমিক সমীক্ষা ও নকশা অনুমোদনের পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হবে।

নতুন বিমানবন্দর চালু হলে স্থানীয়দের যাতায়াত সহজ হবে এবং ইসলামাবাদসহ অন্যান্য দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভর কমবে। এছাড়া প্রকল্পটি এলাকার অর্থনীতি, কর্মসংস্থান এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির মুখপাত্র জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত যাচাই ও অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।

সূত্র: সামা টিভি

মতামত দিন