রাশিয়া সফলভাবে পরীক্ষা চালালো পারমাণবিক শক্তিচালিত ‘পোসেইডন’ সুপার টর্পেডো।
নিজেস্ব প্রতিবেদক:
পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে রাশিয়া। মঙ্গলবার এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর একটি হাসপাতালে যুদ্ধাহত সৈন্যদের সঙ্গে আলাপের সময় পুতিন জানান, পোসেইডনের সক্ষমতা এমন যে এটি আন্তর্জাতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সীমা অতিক্রম করতে পারবে।
উল্লেখ্য, এর আগেও রাশিয়া পারমাণবিক শক্তিচালিত একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। এই পরীক্ষার মাধ্যমে দেশটি তার সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র সামর্থ্য আরও দৃঢ় করার লক্ষ্য নিয়েছে।
মতামত দিন