দুই বছর পর যুদ্ধবিরতিতে পুনরায় খুলেছে গাজার আল আজহার ইউনিভার্সিটি।
গাজার আল আজহার ইউনিভার্সিটি যুদ্ধবিরতির পর আবার শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলার কারণে গত দুই বছর বিশ্ববিদ্যালয়টির সব কার্যক্রম স্থগিত ছিল।
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা প্রাঙ্গণে জমে পড়েছেন। নতুন সেমিস্টারের পাশাপাশি তারা নতুন স্বাভাবিক জীবন শুরু করার আশা দেখছেন।
ইসরায়েলি আগ্রাসনের আগে উপত্যকায় ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিল,যেখানে দুই লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করত।তবে আইডিএফের বোমা হামলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বর্তমানে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান সচল রয়েছে, যা পুনরায় কার্যক্রম শুরু করতে ফিলিস্তিনিরা তৎপর।
মতামত দিন