আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির অনুমতি দিলো যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক জ্বালানি ব্যবহার করে সাবমেরিন বানানোর জন্য আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটিতে সফরের সময় সামাজিক মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, সিউলকে এ প্রযুক্তি সরবরাহের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সাবমেরিক জ্বালানি ব্যবহারের অনুমতির আবেদন করা হয়েছিল। চুক্তি অনুযায়ী, এই ধরনের প্রযুক্তি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াজাত করা সম্ভব নয়। পারমাণবিক সাবমেরিন সাধারণ ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় পানির নিচে অনেক দীর্ঘ সময় থাকতে পারে।

এর আগে একই দিনে দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন ও চীনের প্রেসিডেন্ট বৈঠকে বসেন। আনুষ্ঠানিক চুক্তি ছাড়া এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষ হয়। বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে মূলত শুল্ক, বিরল খনিজ, মাদক চোরাচালান এবং কৃষিখাত সংক্রান্ত বিষয়াদি আলোচনা হয়েছে। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সহায়তা চাইতে পারে বলে মনে করা হচ্ছে।


মতামত দিন