লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত।
লিবিয়ার উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ১৮ জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় ৯২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে সাব্রাথা উপকূলে। খবর পাওয়ার পরই সংস্থা উদ্ধার অভিযানে নামে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধারকাজ চলেছে, এবং সংস্থাটি উদ্ধারকাজের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।
গত দুই সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে মোট ৬১ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক বছর ধরে লিবিয়া ইউরোপগামী অবৈধ অভিবাসনের প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত। নৌকাডুবিসহ বিভিন্ন দুর্ঘটনা এ পথেই প্রায়শই ঘটে।

মতামত দিন