পাঁচ বছর পর চীন-ভারত সরাসরি ফ্লাইট পুনঃচালু।
পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) চীনের ভারতীয় দূতাবাসের মুখপাত্র ইউ জিং এটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলকাতা থেকে গুয়াংজু রুটে প্রথম ফ্লাইটটি রোববার যাত্রা শুরু করেছে। এছাড়াও, ৯ নভেম্বর থেকে সাংহাই-নয়াদিল্লি রুটে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে। এর আগে ভারত ও হংকংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সরাসরি ফ্লাইট চালুর এই পদক্ষেপ বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। যদিও ভারত ও চীন এখনো কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে শীতল প্রতিযোগিতা রয়েছে, ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে।
সূত্র: এএফপি ও ইন্ডিয়া টুডে
মতামত দিন