এক রাতেই ইউক্রেনের ১৯৩ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।
মন্ত্রণালয়ের টেলিগ্রাম বার্তায় বলা হয়, রোববার রাতে কিয়েভের দিকে উড়ন্ত এসব ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ জানান, সীমান্তবর্তী পোগার গ্রামে একটি মিনি বাসে হামলায় চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রুশ সামরিক সূত্রে বলা হয়েছে, ব্রিয়ানস্ক অঞ্চলে ৪৭টি এবং মস্কো অঞ্চলে ৪০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূপাতিত ড্রোনগুলোর বেশির ভাগ লক্ষ্য করছিল রাজধানী মস্কো।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে থাকে।
মতামত দিন