থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প।
থাইল্যান্ড এবং কম্বোডিয়া রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবাব জানিয়েছেন, সাবেক রানী সিরিকিতের মৃত্যুর কারণে তিনি আসিয়ান সম্মেলনে অংশ নেননি, তবে যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষরের জন্য রোববার মালয়েশিয়ায় উপস্থিত হবেন। চুক্তি স্বাক্ষরের পর তিনি দেশে ফিরে আসবেন।
দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের কারণে জুলাইয়ে পাঁচ দিনের যুদ্ধে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। সংঘাত বন্ধে মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প। এবার তার উপস্থিতিতেই উভয় দেশ চুক্তি সই করবে।
এবারের আসিয়ান বার্ষিক সম্মেলন কুয়ালালামপুরে শুরু হয়েছে। সম্মেলনে বাণিজ্য, বহুপাক্ষিক সম্পর্ক,নতুন অংশীদার ও পূর্ব তিমুরকে আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়গুলো আলোচনার বিষয়।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার,চীনের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী হে লিফেং নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি চীনের সঙ্গে নতুন দ্বন্দ্ব এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন।
সেমিনারে অংশ নিচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ট্রাম্প ও লুলার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এশিয়া সফরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ব্রাজিলের ওপর শুল্কের বিষয়ে তিনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, তবে কানাডার প্রধানমন্ত্রী সঙ্গে আলাদা বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও উল্লেখ করেন, কানাডার সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিতে তিনি সন্তুষ্ট।

মতামত দিন