আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পশ্চিম তীর জুদেয়া ও সামারিয়া অঞ্চলের ভূখণ্ড দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর।

নিজেস্ব প্রতিবেদক:

বহুমুখী সমালোচনা এবং যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলের ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সংসদ সদস্য ওফির কাৎজ ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই বিলের কার্যক্রম স্থগিত থাকবে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল এই দুটি অঞ্চলে দখল করেন। সেসময় থেকে জুদেয়া ও সামারিয়া কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গত বুধবার ইসরায়েলের নেসেটে উত্থাপিত বিলটিতে ১২০ আসনের মধ্যে ২৫ জন ভোট দেন পক্ষে, ২৪ জন বিপক্ষে, আর ৭১ জন ভোটদান থেকে বিরত থাকেন। বিরতদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দলের কয়েকজন এমপি।

বিল পাসের পর যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া আসে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মার্কো রুবিও বলেন, “আমরা এই বিলকে সমর্থন করব না এবং এটি গাজায় শান্তি পরিকল্পনার জন্য বড় ধরনের হুমকি।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা তীব্র হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। প্রেসিডেন্ট ট্রাম্পও সতর্ক করে জানান, “যদি বিলের বাস্তবায়ন শুরু হয়, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা হারাবে।”

মতামত দিন