আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্যারিসের জাদুঘর থেকে সোনা চুরির ঘটনায় স্পেনে গ্রেপ্তার চীনা নারী।

নিজেস্ব প্রতিবেদক:

ফ্রান্সের রাজধানী প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে চুরি হওয়া সোনা বিক্রির সময় স্পেনের বার্সেলোনায় এক চীনা নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। গলানো অবস্থায় উদ্ধার করা হয় প্রায় এক কেজি সোনা।

চুরি হওয়া মোট ছয়টি সোনার টুকরোর আনুমানিক মূল্য ১৫ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ১ কোটি ৭৫ লাখ ডলার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসে জাদুঘরের খনিজ বিভাগ থেকে মূল্যবান সোনাগুলো চুরি হয়। তদন্তে জানা গেছে, চোরেরা আগেই নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি সম্পর্কে জানত। ঘটনাকালে জাদুঘরের অ্যালার্ম ও সিসিটিভি ক্যামেরা দুটোই অচল অবস্থায় ছিল।

ফরাসি পুলিশ জানায়, আটক নারী চীনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। উদ্ধার করা সোনার মধ্যে সবচেয়ে বড় টুকরোটি অস্ট্রেলিয়া থেকে আনা, যার ওজন প্রায় পাঁচ কেজি।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সের বেশ কয়েকটি জাদুঘরে, বিশেষ করে  ল্যুভ ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে, এমন একাধিক চুরির ঘটনা ঘটেছে।

মতামত দিন