আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার লং বিচে বিমান বিধ্বস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের হার্টওয়েল পার্কে একটি ছোট একক ইঞ্জিনের বিমান জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কারসন স্ট্রিট ও ক্লার্ক অ্যাভিনিউ সংযোগস্থলে।

ঘটনার পরপরই দমকল ও অ্যাম্বুলেন্স কর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিও ফুটেজে দেখা যায়,দুই আসনের বিমানটি মাঠের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। বিমানটিতে থাকা আরোহীদের পরিস্থিতি বা দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম এ বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-র সঙ্গে যোগাযোগ করেছে, তবে মার্কিন সরকারের চলমান শাটডাউনের কারণে সংস্থাটি সাময়িকভাবে বন্ধ।

মতামত দিন