রাশিয়ার ড্রোন-ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬, শিশু সহ আহত ২১।
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে ইউক্রেনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছেন।
কিয়েভে একটি উচ্চ ভবনে আঘাতের সময় ৬০ বছরের বেশি বয়সী এক দম্পতি মারা যান। একই অঞ্চলে আরও চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একটি ৬ মাসের শিশু এবং ১২ বছর বয়সী কিশোরী রয়েছেন। রাতভর শহরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা যুক্তরাজ্য থেকে সরবরাহকৃত স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্ত এলাকায় একটি রাসায়নিক কারখানায় আঘাত হেনেছে। এই কারখানায় রাশিয়ার গোলাবারুদের জন্য বিস্ফোরক ও বারুদের উৎপাদন হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বুদাপেস্ট বৈঠক স্থগিত করেছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ না দেওয়ায় যুদ্ধ বন্ধ হচ্ছে না এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বিষয়ে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হয়নি।

মতামত দিন