আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দিলেন তরুণী,প্রতিবেশী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলীয় ওসান শহরে এক তরুণীর তেলাপোকা মারার অপ্রয়োজনীয় চেষ্টা ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হয়েছে। নিজের অ্যাপার্টমেন্টে লাইটার ও দাহ্য স্প্রে একসাথে ব্যবহার করার ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং এতে একজন প্রতিবেশীর মৃত্যু হয়।

—বিবিসি

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তরুণী তেলাপোকা মারার জন্য একটি অস্থায়ী ফ্লেমথ্রোয়ার তৈরি করেছিলেন। আগেও এমনভাবে চেষ্টা করেছিলেন, তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যেই তার অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, আগুনের ধোঁয়া পুরো ভবনকে ঘিরে ফেলে। ৩০ বছর বয়সী চীনা নারী নিহত হন। তিনি তাঁর স্বামী ও দুই মাস বয়সী শিশুর সঙ্গে পঞ্চম তলায় থাকতেন। ধোঁয়ার কারণে সিঁড়ি দিয়ে নামার পথ বন্ধ হওয়ায় তারা জানালা দিয়ে পাশের ভবনে যাওয়ার চেষ্টা করেন। স্বামীকে কিছুটা পথ পার করতে সক্ষম হলেও স্ত্রী ফসকে পড়েন। হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে তিনি মারা যান।

ওসান শহরের পুলিশ জানিয়েছে, ২০ বছরের বেশি বয়সী ওই তরুণীর বিরুদ্ধে দুর্ঘটনাক্রমে আগুন লাগানো এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হতে পারে। ঘটনাস্থল থেকে লাইটার, স্প্রে ও দাহ্য পদার্থের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। আগুনের ধোঁয়ার কারণে আরও কয়েকজন বাসিন্দা শ্বাসকষ্টে ভুগছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, তরুণী লাইটার ও স্প্রে একসাথে ব্যবহার করে তেলাপোকা মারার চেষ্টা করায় আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত এখনও চলছে, এবং ওই তরুণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।

মতামত দিন