আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন সানায়ে তাকাইচি।

নিজেস্ব প্রতিবেদক:

জাপানের রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি।

সোমবার অনুষ্ঠিত ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভোটে ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। খবর বিবিসির।

দীর্ঘদিন ধরে ‘জাপানের আয়রন লেডি’ নামে পরিচিত তাকাইচি বহুবার দেশের শীর্ষ পদে পৌঁছানোর চেষ্টা করেছেন। তিনবারের প্রচেষ্টার পর এবারই তিনি সফল হলেন। তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে রাজনৈতিক প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

গত কয়েক বছরে জাপানে একের পর এক প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। মাত্র পাঁচ বছরের ব্যবধানে দেশটি পেয়েছে চারজন সরকারপ্রধান। এলডিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে আগের নেতারা পদ ছাড়তে বাধ্য হন।

শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে তাকাইচি পরিচিত। তিনি জানিয়েছেন, প্রয়াত এই নেতার নীতি ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করেই দেশ পরিচালনা করবেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনরুদ্ধার, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক পুনর্গঠন এবং দীর্ঘদিন ধরে সংকটে থাকা এলডিপিকে ঐক্যবদ্ধ রাখা।

মতামত দিন