আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল থেকে আরও ১৫ জন ফিলিস্তিনি বন্দির দেহাবশেষ পৌঁছেছে গাজায়।

নিজেস্ব প্রতিবেদক:

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় রেড ক্রসের মাধ্যমে ইসরাইল থেকে আরও ১৫ জন ফিলিস্তিনি বন্দির দেহাবশেষ গাজায় পৌঁছেছে। এতে যুদ্ধবিরতির পর থেকে মোট ফেরত আসা মৃতদেহের সংখ্যা দাঁড়ালো ১৫০।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মেডিকেল টিম ও অনুমোদিত ফরেনসিক বিশেষজ্ঞরা পরিবারের কাছে হস্তান্তরের আগে দেহাবশেষগুলো পরীক্ষা, ডকুমেন্টেশন এবং শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ সময় কিছু মৃতদেহে নির্যাতন, মারধর, হাত বাঁধা এবং চোখ বাঁধার চিহ্ন পাওয়া গেছে।

নিখোঁজ ব্যক্তিদের সাথে দেহাবশেষ মেলানোর জন্য অনলাইন রেফারেন্স সিস্টেমের মাধ্যমে পরিবারগুলো ইতিমধ্যেই ২৫ জন নিহতকে শনাক্ত করেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পর্যায়ক্রমিক পরিকল্পনার ভিত্তিতে গত সপ্তাহে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম পর্যায়ে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে। পরিকল্পনায় গাজার পুনর্নির্মাণ এবং হামাস ছাড়া নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ও অন্তর্ভুক্ত।

সূত্র: আনাদোলু

মতামত দিন