আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনে এলএনজি ট্যাঙ্কারে বিস্ফোরণ, দুজন ক্রু নিখোঁজ।

নিজেস্ব প্রতিবেদক:

ইয়েমেন উপকূলে এডেন উপসাগরে শনিবার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর জাহাজে আগুন লেগে প্রাথমিকভাবে প্রায় ১৫ শতাংশ পুড়ে গেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে এবং ইউরোপীয় নৌ টাস্ক ফোর্স জানিয়েছে, ক্যামেরুন পতাকার এমভি ফ্যালকন ওমানের সোহার থেকে জিবুতি যাওয়ার পথে এ বিস্ফোরণের শিকার হয়। ইউকেএমটিওর মতে, এটি একটি অজানা প্রজেক্টাইলের আঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজে ২৬ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। অ্যামব্রে বলেছে, হুথি বিদ্রোহীরা সাধারণত এলএনজি ট্যাঙ্কারগুলো লক্ষ্যবস্তু করে না। সাবা সংস্থার এক হুথি কর্মকর্তা নিশ্চিত করেছেন, শনিবারের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বিশেষজ্ঞরা মনে করছেন, হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে নিয়মিত হামলার ইতিহাস থাকলেও, সাম্প্রতিক সময়ে তারা গাজার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর থেকে কোনো হামলার দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে প্রভাব পড়েছে।

মতামত দিন