আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাফাহ সীমান্ত খুলে না দিয়ে চলতি যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েলে।

নিজেস্ব প্রতিবেদক:

হামাস শনিবার এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফাহ সীমান্ত খুলে না দিয়ে চলতি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছেন। গোষ্ঠীটির দাবি, সীমান্ত বন্ধ থাকার কারণে রোগী ও সাধারণ মানুষ উভয়পক্ষেই চলাচল করতে পারছেন না।

তাদের আরও জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হতাহতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও দল সীমান্ত পার হতে পারছে না। ফলে মৃতদেহ শনাক্ত ও আহতদের তাত্ক্ষণিক চিকিৎসা কার্যক্রমও বাধাপ্রাপ্ত হচ্ছে।

অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফাহ সীমান্ত বন্ধ থাকবে। এর আগে কায়রোতে ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সীমান্তটি সোমবার খোলা হবে।

রাফাহ সীমান্ত পুনরায় খোলা এবং মানবিক সহায়তা প্রবেশ করানো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ থামিয়ে গাজার মানুষদের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

গাজার একমাত্র সীমান্ত হিসেবে রাফাহ মিশরের সঙ্গে সংযোগ স্থাপন করে। দীর্ঘদিন ধরে চিকিৎসা ও জরুরি ভ্রমণের জন্য গাজার মানুষের প্রধান ভরসা এটি। তবে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি সেনারা গাজার দিকের রাফাহ সীমান্তের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

 সূত্র : শাফাক নিউজ

মতামত দিন