আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০।

নিজেস্ব প্রতিবেদক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় তিন ক্রিকেটারও রয়েছেন।

শুক্রবার স্পিন বোলদাক জেলার একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ক্রিকেটাররা হলেন কবির, সিবগাতুল্লাহ ও হারুন। স্থানীয় একটি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তারা বোমা হামলার শিকার হন। বোর্ড জানিয়েছে, এই ঘটনা আফগান ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

হামলার পর আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বোমা হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তানের যুদ্ধবিমানগুলো সাধারণ মানুষের বাড়িঘর ও বাজারে নির্বিচারে বোমা ফেলেছে। এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে, বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি

মতামত দিন