আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১, আহত অন্তত ৭।

নিজেস্ব প্রতিবেদক:

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের শ্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হন, আর সাইদা ও নাবাতিয়েহ জেলার কয়েকটি এলাকায় আহত হয়েছেন ছয়জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ এবং তাদের মিত্রদের ঘাঁটি ও অবকাঠামো।

তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে—যা স্পষ্টভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর “সন্ত্রাসী অবকাঠামো” লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মতামত দিন