অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ,পেরুতে ‘জেন-জি’ আন্দোলন।
লাতিন আমেরিকার দেশ পেরুতে আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পরিবেশ বিরাজ করছে।বুধবার (১৫ অক্টোবর) হাজার হাজার মানুষ রাজধানী লিমার পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হন।
আন্দোলনকারীরা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির পদত্যাগ দাবি করে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় এবং শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা নিজ দেশের রাজনীতিবিদদের রেপিস্ট আখ্যা দেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারগ্যাস ব্যবহার করে। হোসে জেরি দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র ছয়দিন আগে। এর আগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও যুবসমাজের এমন আন্দোলনের সাক্ষী হয় দেশটি।

মতামত দিন