গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত।
গাজা শহরের দুটি স্থানে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সেনার গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা প্রত্যেকে নিজ নিজ বাসায় ফিরছিলেন, তখনই হামলার ঘটনা ঘটে।
আইডিএফ জানিয়েছে, সেনাদের খুব কাছাকাছি চলে আসায় সন্দেহভাজন হিসেবে গুলি চালানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, আল-আহলি ও আল-নাসের হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছেন।
এর আগে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। পাশাপাশি তেল-আবিব আরও ১৭শ’ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানানোর জন্য খান ইউনিসের নাসের হাসপাতালে বহু মানুষ জড়ো হন।

মতামত দিন