আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফ্ল্যাটের দরজা ছিল ভিতর থেকে বন্ধ,দুর্গন্ধের কারণে ভাঙ্গা হলো দরজা উদ্ধার হলো ৫টি মৃতদেহ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের রাজস্থান রাজ্যের সিকার এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে তিনটি শিশু, এক কিশোরী এবং তাদের মা রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নিহতরা হলেন কিরণ (৩৫) এবং তার চার সন্তান—সুমিত (১৮), স্নেহা (১৩), আয়ুশ (৪) ও অবনীশ (৩)। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে কিরণ সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন।

পাশাপাশি প্রতিবেশীরা জানিয়েছেন, ফ্ল্যাটটি গত কয়েক দিন থেকে ভেতর থেকে বন্ধ ছিল। শুক্রবার সকালে দুর্গন্ধের কারণে দরজা ভেঙে প্রবেশ করলে তারা মেঝেতে পড়ে থাকা পাঁচ জনের মরদেহ দেখতে পান।

সিকার সদর থানার এসএইচও ইন্দ্ররাজ মারোদিয়ার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো পচাগলা অবস্থায় পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে তারা দু-তিন দিন আগে মারা গেছেন। তবে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ডেপুটি পুলিশ সুপার সুরেশ শর্মা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যরা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে হত্যার সম্ভাবনাও পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না। এ ঘটনায় ফরেনসিক দল তদন্ত পরিচালনা করছে।

সূত্র : আনন্দবাজার

মতামত দিন