আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলা নিহত ১,আহত ৭।

নিজেস্ব প্রতিবেদক:

লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার (১০ অক্টোবর) রাতে ইসরায়েলের হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। যদিও ওই এলাকায় যুদ্ধবিরতি চলছে, তবুও হামলাটি চালানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাসাইলেহ গ্রামে ভোরের দিকে বিমান হামলায় ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে বোমা আঘাত হানায় বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়েছে।

হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, হামলার সময় পাশ দিয়ে যাওয়া সবজি বহনকারী একটি গাড়িতেও বিস্ফোরক আঘাত হানায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক, আহতদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক এবং ছয়জন লেবানিজ।

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে গত বছরের নভেম্বরের শেষের দিকে ১৪ মাসের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শেষ হয়। তবে তারপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ যুদ্ধের ক্ষতির পর নিজেদের সক্ষমতা পুনর্নির্মাণের চেষ্টা করছে। অন্যদিকে, লেবানন অভিযোগ করেছে, ইসরায়েল নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করছে।

এদিকে গাজার বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে। তাত্পর্য, বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি ধীরে ধীরে গাজার অভিমুখে ফিরতে শুরু করেছেন।ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর থেকে গাজার মানুষদের আবেগাপ্লুত হওয়ার খবর পাওয়া গেছে।

মতামত দিন