আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিমান বিধ্বস্ত, তিনজনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে শনিবার (১১ অক্টোবর) একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। পুলিশ জানিয়েছে,সিডনি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, যা ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা দ্রুত নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর রানওয়ের ওপর ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের ছবি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশ করেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতদের তেমন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য ক্রাইম সিন স্থাপন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মতামত দিন