আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলা, নিহত ১৩।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গভীর রাতে এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ছয়জন হামলাকারী জঙ্গি।

শনিবার স্থানীয় পুলিশ জানায়, আফগান সীমান্তের নিকটবর্তী এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

হামলার একদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি তালেবান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এরই প্রতিশোধ হিসেবে এই হামলা হতে পারে।

প্রাথমিকভাবে টিটিপি হামলার দায় স্বীকার করলেও কিছুক্ষণ পর তা প্রত্যাহার করে নেয়। ডিআই খানের পুলিশ মুখপাত্র ইয়াকুব খান জানান, আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে দেয়াল ধসে পড়ে এবং ঘটনাস্থলেই দুই পুলিশ নিহত হন। পরে সংঘর্ষে আরও পাঁচ পুলিশ ও ছয় জঙ্গি প্রাণ হারান।

তিনি আরও জানান, প্রশিক্ষণ কেন্দ্রে থাকা ২০০ জন প্রশিক্ষণার্থী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন