গাজা পুনর্গঠনের জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মান।
নিজেস্ব প্রতিবেদক:
ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে জার্মানি। দেশটি গাজাবাসীর জন্য প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ জরুরি মানবিক সহায়তা দিচ্ছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছেন, গাজার জনগণের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে তার সরকার ২৯ মিলিয়ন ইউরো বরাদ্দ করছে।
তিনি বলেন, “আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। পাশাপাশি মিশরের সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
চ্যান্সেলর মের্জ আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনার আওতায় জার্মানি সক্রিয়ভাবে গাজাবাসীদের সহায়তায় কাজ করবে।
সূত্র: আল জাজিরা।
মতামত দিন