আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দার্জিলিংয়ে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪,অনেক মানুষ নিখোঁজ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের দার্জিলিং এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে অন্তত ২৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, এবং পাহাড়ি এলাকায় পর্যটকরা আটকে পড়েছেন।

উদ্ধারকারী দল সোমবার সকাল থেকে তৎপরতা চালাচ্ছে। নিহতদের পরিবারকে প্রতিজনকে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহা জানিয়েছেন, “পরিস্থিতি অত্যন্ত জটিল। নিখোঁজদের সংখ্যা বেড়ে মৃতের হিসাব আরও বাড়তে পারে। টানা বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

মাত্র ১২ ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতে দার্জিলিং ও দুয়ারস এলাকায় ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মিরিক, সুখিয়াপোখরি, জোরবঙ্গলো এবং নাগরাকাটা এলাকায়।

ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা মনোজ রায় জানিয়েছেন, “আমার ঘর কাদা ও পাথরে ঢাকা পড়ে গেছে। সরকারের কাছে আবেদন, আমাদের নিরাপদ আশ্রয় দিন।”

দার্জিলিংয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন, জিটিএ এবং স্থানীয় এনজিওগুলো একত্রে ত্রাণ শিবির স্থাপন করেছে। বন্যাদুর্গতদের জন্য খাবার, পানি, কম্বল ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

সূত্র: সিএনবিসি নিউজ

মতামত দিন