আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভাঙচুর, আশ্রয়কেন্দ্রে ছুটে যান নাগরিকরা।

নিজেস্ব প্রতিবেদক:

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে। হামলার পর লক্ষ্যস্থল এলাকার নাগরিকরা নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে ছুটে গেছেন।

আল-মাসিরাহ নিউজের বরাত দিয়ে মেহের নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

ইয়াহিয়া সারি বলেন, “আমরা ফিলিস্তিন ও গাজার পরিস্থিতি মনিটর করছি এবং হামাসের সঙ্গে সমন্বয় বজায় রাখছি। গাজা উপত্যকার ওপর হামলা বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পাশে থাকবে।”

রোববার সকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইসরায়েলি সেনাবাহিনীও এই হামলার  ঘটনা নিশ্চিত করেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকটি এলাকায় সাইরেন বাজতে থাকে। চ্যানেল ১২ জানায়, বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং সমস্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

মতামত দিন