আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফ্লোটিলা আটকাতে ব্যস্ত ইসরায়েলি নৌবাহিনী সেই সুযোগে সাগরে মাছ ধরছে গাজাবাসী।

নিজেস্ব প্রতিবেদক: 

বহু দিন ধরে ইসরায়েলি অবরোধ ও আগ্রাসনের কারণে গাজার জেলেরা নিজেদের উপকূলেই নামতে পারেন না। প্রায়ই মাছ ধরতে গেলে ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়তে হয় তাদের।

তবে গত সপ্তাহে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়ে দেখা দেয়।

আন্তর্জাতিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকাতে ব্যস্ত ছিল ইসরায়েলি নৌবাহিনী। সেই সময় সুযোগ নিয়ে কয়েকজন গাজাবাসী জেলে ঝুঁকি নিয়েও সাগরে নামতে সক্ষম হন। দীর্ঘদিন পর তারা সামান্য হলেও নিজেদের সমুদ্রসম্পদ ব্যবহারের সুযোগ পান।

৪০টিরও বেশি নৌযান ও শতাধিক অধিকারকর্মী নিয়ে গঠিত ওই বহরকে আটকে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বনেতা ও বহু দেশ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে হামাস যুদ্ধবিরতি প্রক্রিয়ায় রাজি হওয়ার ইঙ্গিত দিলেও ইসরায়েল নতুন করে বোমাবর্ষণ করেছে গাজায়। আল জাজিরার তথ্যমতে, এসব হামলায় অন্তত সাতজন নিহত হন।

হামাস জানিয়েছে, তারা বন্দি বিনিময় ও আলোচনা শুরু করতে প্রস্তুত। কিন্তু এর পরপরই রাতের আঁধারে ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ডজনখানেক বিমান ও গোলাবর্ষণ চালায়। জরুরি পরিষেবা সূত্র জানায়, এতে অন্তত ২০টি বাড়ি ধসে পড়ে এবং শিশুসহ বহু মানুষ হতাহত হন।

মতামত দিন