আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আইফোনের শখে কিডনি বিক্রি, আজ ডায়ালাইসিসে জীবনের লড়াই।

নিজেস্ব প্রতিবেদক: 

অ্যাপলের আইফোন কিংবা আইপ্যাড সবসময়ই প্রযুক্তিপ্রেমীদের কাছে কাঙ্ক্ষিত। কিন্তু উচ্চমূল্যের কারণে অনেকের পক্ষে এগুলো কেনা সম্ভব হয় না।

তবুও শখ পূরণে কিছু মানুষ এমন সিদ্ধান্ত নেন, যা পরিণতিতে জীবনবিনাশী হয়ে ওঠে।

চীনের হুনান প্রদেশের এক কিশোর এরকম এক উদাহরণ। বয়স তখন মাত্র ১৭। পছন্দের আইফোন ৪ আর আইপ্যাড ২ কেনার নেশায় সে যোগাযোগ করে অঙ্গপাচারকারীদের সঙ্গে। শেষ পর্যন্ত নিজের একটি কিডনি বিক্রি করে ফেলে সে। ঘটনা ঘটে ২০১১ সালে, যা সে সময় দেশজুড়ে আলোড়ন তোলে।

এখন তার বয়স ৩১। কিন্তু শরীরে একটি কিডনি না থাকায় জীবনের জন্য তাকে প্রতিদিন ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকদের মতে, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই—ডায়ালাইসিস ছাড়া তার বাঁচার পথ নেই।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, কিডনি বিক্রির কিছুদিনের মধ্যেই ওই যুবকের শরীরে নানা রোগ ধরা পড়ে। কয়েক মাসের মধ্যেই অন্য কিডনিও দুর্বল হয়ে যায়। আজও সেই ভুল সিদ্ধান্তের পরিণতি তাকে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে ঠেলে রেখেছে।

মতামত দিন