ডিসেম্বরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকে ভারতের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি সোচিতে রুশ থিঙ্ক ট্যাংক ভলদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক অধিবেশনে এক অনুষ্ঠানে নিজেই নয়াদিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেন।
পুতিন বলেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি সমাধান ও সহযোগিতা বৃদ্ধির জন্য মস্কো প্রয়োজনীয় কৌশল গ্রহণ করছে। তিনি নিশ্চিত করেছেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণ অর্থনৈতিক বিষয় এবং এতে কোনো রাজনৈতিক প্রভাব নেই। পুতিন বলেন, “যদি ভারত আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে তারা অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে। অনুমান অনুযায়ী, এই বাণিজ্য প্রায় ৯ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে।”
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ভারতীয় জনগণ নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করে এবং কোনো অপমান সহ্য করবে না। তিনি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে তাকে ‘ভারসাম্যপূর্ণ এবং জ্ঞানী নেতা’ হিসেবে অভিহিত করেন এবং মস্কো ও নয়াদিল্লির মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

মতামত দিন