আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে মাঝারি মাত্রার ভূমিকম্প, তুরস্কেও কেঁপে উঠল ভূমি।

নিজেস্ব প্রতিবেদক: 

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মাঝারি শক্তির ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ৫.৩।

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে আঘাত হানা এ কম্পন রাজধানী তেহরানসহ পার্শ্ববর্তী কোম শহরেও টের পাওয়া যায়। কোমের কাছেই ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে পরমাণু কার্যক্রম চালিয়ে আসছে দেশটি।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। কম্পন তেহরান প্রদেশের দামাভান্দ, আবসারদ, কিলান, ভারামিন ও ফাশাম এলাকাতেও অনুভূত হয়। আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথমদিকে কিছু টেলিভিশন চ্যানেল ভুলভাবে কেন্দ্রস্থল ফাশাম বলে জানালেও পরে এটি ইসফাহানের জাভারেহ অঞ্চল বলে নিশ্চিত করা হয়। আফটার শকের আশঙ্কায় জরুরি সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে প্রতিবেশী তুরস্কেও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ২টার দিকে ইস্তানবুল ও আশপাশের শহরগুলোতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। কেন্দ্রস্থল ছিল মারমারা সাগরের টেকিরদাগ উপকূলের কাছে, এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬.৭ কিলোমিটার। এতে আতঙ্কিত হয়ে অনেকে রাস্তায় নেমে আসেন ও প্রার্থনা শুরু করেন

মতামত দিন