গাজার উদ্দেশে যাওয়া ফ্লোটিলার শেষ নৌযান ইসরায়েলি কমান্ডোর হাতে আটক।
গাজার উপকূলে শুক্রবার সকালে আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেট ইসরায়েলি কমান্ডোরা আটক করেছে। এসময় নৌযানটিতে জোরপূর্বক প্রবেশ করে কর্মীদের আটক করা হয়।
ফ্লোটিলা গাজার দিকে মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে তৈরি এই বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশগ্রহণ করছিলেন। তারা ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন।
ইসরায়েল দাবি করছে, গাজার দিকে যাওয়া নৌযানগুলো অবরোধ ভঙ্গের চেষ্টা করছে। অন্যদিকে ফ্লোটিলার সদস্যরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন। আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না।
এদিকে, গ্রিসসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু হতাহত হওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে।
মতামত দিন