ইলন মাস্কের সম্পদের গণ্ডি ছাড়ালো অর্ধ ট্রিলিয়ন ডলারে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক ইতিহাস রচনা করেছেন। ফোর্বসের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তার নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলারের রূপ ধারণ করেছে।
মঙ্গলবার বিকেলে তথ্য অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ ৫০ হাজার ১০ কোটি ডলার ছাড়িয়েছে। একই সময় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, তার চেয়ে প্রায় ১৫০ বিলিয়ন ডলার কম সম্পদে রয়েছেন।
মাস্কের এই বিশাল সম্পদের পেছনে রয়েছে টেসলার শেয়ারের দাম বৃদ্ধি এবং স্পেসএক্সসহ অন্যান্য প্রযুক্তি সংস্থার মূল্যবৃদ্ধি। ২০২০ সালে তার সম্পদ মাত্র ২৪.৬ বিলিয়ন ডলার থেকে শুরু করে ২০২০ সালের শেষেই ১০০ বিলিয়ন, ২০২১ সালে ২০০ বিলিয়ন এবং ২০২৪ সালে ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এখন এ সপ্তাহে ৫০০ বিলিয়ন ডলারের রেকর্ড ছোঁয়ায় নতুন আলোচনার সূচনা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের সম্পদ কেবল ব্যবসায়িক সাফল্যের প্রতিফলন নয়; এটি একটি নতুন অর্থনৈতিক বাস্তবতারও প্রতীক, যেখানে একজন ব্যক্তি অনেক বড় দেশের বার্ষিক জিডিপির চেয়েও বেশি সম্পদ অর্জন করতে সক্ষম।
মতামত দিন