আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

“ইসরায়েলের হামলায় পিছু হটব না”—গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলম।

নিজেস্ব প্রতিবেদক: 

গাজামুখী মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেছেন, কোনো হামলা বা বাধা সত্ত্বেও তারা গন্তব্যে পৌঁছাবেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলার একটি জাহাজ থেকে ফেসবুক লাইভে দেওয়া বার্তায় শহিদুল আলম জানান, তারা বর্তমানে বহরের সর্বশেষ জাহাজে অবস্থান করছেন।এর আগে থাকা নৌযানগুলো ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী সামনের কয়েকটি জাহাজে আক্রমণ চালালেও তাদের জাহাজ তখনও সেখানে পৌঁছায়নি।

তিনি বলেন, “গতকাল আমরা প্রবল ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ক্যাপ্টেন ঝড়ের আগে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আজ সমুদ্র উত্তপ্ত, ঝড়ের আশঙ্কা আছে, তবে বৃষ্টি থেমেছে। আমরা যেভাবে এগোচ্ছি সেভাবেই চলব। ইসরায়েলের আক্রমণেও আমরা পিছু হটব না, অবশ্যই গাজায় পৌঁছাব।”

মতামত দিন