পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশি যুবকসহ ১৭ জন নিহত।
স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির রিপোর্ট অনুযায়ী, নিহত বাংলাদেশি যুবকের কাছ থেকে তার পরিচয়পত্র, টাকা ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিশ্চিত হয়েছে, তিনি বাংলাদেশি নাগরিক।
অফিসিয়াল সূত্র জানায়, এই অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (টিটিপি) গোষ্ঠীর সদস্যরা লক্ষ্যবস্তু ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাক সেনারা অভিযানে নামে। অভিযানে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগের (সিটিডি) সদস্যরা যৌথভাবে অংশ নেন।
স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগে আফগান সীমান্তবর্তী এলাকায় আরও দুই থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তারা মূলত ধর্মীয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আফগানিস্তান গিয়েছিলেন, পরে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন।
অভিযান চলাকালীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়, যেখানে ১৭ জন নিহত এবং ১০ জন আহত হন। নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।
মতামত দিন