আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মায়ের সামনেই পাঁচ বছরের এক শিশুকে দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করলো যুবক।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় পাঁচ বছরের এক শিশুকে হত্যার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারালেন মহেশ (২৫) নামে এক যুবক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ভয়াবহ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে মহেশ বাইকে করে কালু সিংহের বাড়ির সামনে গিয়ে হঠাৎ ধারালো অস্ত্র হাতে ঘরে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি শিশুটির মাথা দেহ থেকে আলাদা করে দেন। সন্তানকে বাঁচাতে গিয়ে শিশুটির মা আহত হন।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থলে প্রবেশ করে তারা শিশুটির লাশ দেখতে পান এবং মহেশকে ধরে গণপিটুনি দেন। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলেও পথেই মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, মহেশকে তারা চিনতেনও না। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার কিছু ঘণ্টা আগে একটি দোকান থেকে চুরিও করেছিলেন তিনি।

হঠাৎ এ নৃশংস ঘটনায় গ্রামে আতঙ্ক ও শোক নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা 

মতামত দিন