আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান–ব্রাজিল সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা ও সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও বহুপাক্ষিক অঙ্গনে অংশীদারিত্ব বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা করেন।

উভয় দেশই পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সম্পর্ক জোরদারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

দুই মন্ত্রী আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনঃনিশ্চিত করেন। একই সঙ্গে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের গুরুত্বও জোর দিয়ে তুলে ধরেন।

সূত্র: মেহের নিউজ

মতামত দিন