ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে লিবিয়ার কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি ফৌজদারি আদালত। খবর জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রদত্ত রায়ে আদালত অভিযোগ করে যে, ২০০৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় সারকোজি গাদ্দাফির সরকারের কাছ থেকে অর্থ তহবিল নেওয়ার চেষ্টা করেছিলেন। এই অর্থ লিভিয়ার সরকারের বৈধতা স্বীকৃতি দেওয়ার শর্তে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। যদিও সারকোজি সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
ফ্রান্সের সাবেক এই রাষ্ট্রনেতা ইতিমধ্যেই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। তবে আদালতের রায় কার্যকর হলে, এক মাসের মধ্যে তাকে কারাগারে যেতে হতে পারে। সফল হলে তিনি ফ্রান্সের ইতিহাসে প্রথম কারাবন্দি প্রেসিডেন্ট হিসেবে পরিচিত হবেন।
মতামত দিন