আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চোখের পলকে থাইল্যান্ডে রাস্তায় ৫০ মিটার গভীর গর্ত, আতঙ্কে ছোটাছুটি।

নিজেস্ব প্রতিবেদক:

থাইল্যান্ডের ভাজির জেলায় হঠাৎই ধসে পড়েছে চার রাস্তার মাঝখান। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় হাসপাতাল ও মেট্রো স্টেশনের সামনে ঘটে এই ভয়াবহ ঘটনা।

প্রথমে প্রায় ৩০ মিটার গভীর গর্ত তৈরি হলেও অল্প সময়েই তা ৫০ মিটার পর্যন্ত নেমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তা দেবে গেলে পুলিশ ট্রাকসহ কয়েকটি যান গর্তে পড়ে যায়। আশপাশের লোকজন আতঙ্কে গাড়ি ফেলে পালাতে শুরু করে। ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে তীব্র পানির চাপে এ ধসের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। পানির প্রবল তোড়ে বিদ্যুতের একটি খুঁটিও ভেঙে পড়ে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।

নিকটবর্তী হাসপাতাল ও থানার কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্ল্যাটের বাসিন্দাদেরও এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—হঠাৎ বিশাল গর্তের ভেতরে ট্রাক ডুবে যাচ্ছে, পানি উছলে উঠছে এবং  পাশের দালান ধসে পড়ার উপক্রম হলে মানুষজন ভয়ে ছোটাছুটি করছে। 

মতামত দিন