আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাতিসংঘে ট্রাম্প-মেলানিয়া পা রাখতেই থমকে গেলো এসকেলেটর।

নিজেস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সদর দফতরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রবেশ মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। চলন্ত এসকেলেটরে পা রাখার পরপরই হঠাৎ থেমে যায় সিঁড়ি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের ভিডিওগ্রাফার অসাবধানতাবশত একটি নিরাপত্তা বাটন চাপায় এসকেলেটরটি বন্ধ হয়ে যায়। খবর বিবিসির।

সেদিনই বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিকল হয়ে যাওয়ার পর ট্রাম্প মজা করে বলেন, জাতিসংঘ থেকে তিনি দুটি জিনিস পেয়েছেন— “একটা খারাপ এসকেলেটর আর আরেকটা বাজে টেলিপ্রম্পটার।”

তবে জাতিসংঘ পরে স্পষ্ট করে জানায়, এ ঘটনার জন্য তারা দায়ী নয়; বরং ট্রাম্পের নিজস্ব টিমের কারণেই এই বিঘ্ন ঘটেছে।

মতামত দিন