আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন স্বীকৃতিতে বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে জাপান।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজায় ২৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সরব হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় সতর্ক করে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দিলে জাপান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

ইশিবা বলেন, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এটি সময়ের ব্যাপার মাত্র। জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। তিনি আরও বলেন, সম্প্রতি ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যা জাপানের জনগণকে ক্ষুব্ধ করেছে।

উল্লেখ্য, গত সোমবার ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ফিলিস্তিনকে স্বীকৃতি এবং মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যদিও জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল, যুক্তরাষ্ট্রের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত হয়।

জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানে প্রায় ৮০ শতাংশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র: বার্তাসংস্থা আনাদুলু

মতামত দিন