ট্রাম্পের ‘কাগুজে বাঘ’ মন্তব্যের জবাব দিল রাশিয়া।
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবে আখ্যায়িত করে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন ট্রাম্প।
তবে ক্রেমলিন তা প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “রাশিয়া একটি শক্তিশালী দেশ, এটি বাঘ নয়। ‘কাগুজে বাঘ’ ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের অর্থনীতি স্থিতিশীল।” পেসকভ আরও জানান, “অবশ্যই অর্থনীতির কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, তবে সামগ্রিকভাবে রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী।”
ক্রেমলিনের মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টাকে কার্যকর বললেও “প্রায় শূন্য” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই পথ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু কার্যকারিতা কম।”
পেসকভ আরও স্পষ্ট করেন, “রাশিয়ার স্বার্থ নিশ্চিত করার জন্য এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছি। ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন অভিযানের বিকল্প নেই। এটি আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য করা হচ্ছে।”
সূত্র: রয়টার্স

মতামত দিন