আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে বিশ্বজুড়ে চলমান সংকট, জলবায়ু পরিবর্তন, সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং খাদ্য নিরাপত্তার সমস্যা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

জাতিসংঘের নিয়মিত প্রথা অনুযায়ী, সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান লুলা দা সিলভা। এবারের অধিবেশনেও তিনি প্রথমে বক্তব্য দেবেন।

লুলা দা সিলভার পরম্পরায় বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউজ জানায়, ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান, কূটনৈতিক অগ্রাধিকার এবং বিশ্বের সামনে তার দেশের লক্ষ্য তুলে ধরা হবে।

মতামত দিন