সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আর নেই।
রয়্যাল কোর্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “গ্র্যান্ড মুফতির মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন প্রখ্যাত আলেমকে হারালো। তিনি ইসলামের শিক্ষাদানে এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তারা মরহুমের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং দেশের জনগণ ও মুসলিম উম্মাহর প্রতি শোক প্রকাশ করেছেন।
শায়খ আবদুল আজিজ ছিলেন সৌদি আরবের সিনিয়র আলেম পরিষদের সভাপতি। স্থানীয় সময় আজ বাদ আসর রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাদশাহের নির্দেশে মক্কা, মদিনাসহ সারা দেশে মসজিদগুলোতেও পরবর্তীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
মতামত দিন